এই বাংলায়

বিজেপি বিধায়কের সরল জীবনযাপন নজর কাড়ছে এলাকাবাসীর

By Eaibanglai - June 20, 2026
— Advertisement —
Advertisement
বিজেপি বিধায়কের সরল জীবনযাপন নজর কাড়ছে এলাকাবাসীর

সংবাদদাতা, বাঁকুড়া :- ‘লালবাতি নয়, কলকাতায় বিধানসভার কাজ শেষে কোন নিরাপত্তার বহর ছাড়াই সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চড়ে ফিরলেন ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা। স্বাভাবিকভাবেই বিধায়ককে বাসে সহযাত্রীদের সঙ্গে স্বাভাবিকভাবে যাতায়াত করতে দেখে অনেকেই বিস্মিত। আর বিধায়কের এই ব্যতিক্রমী ও সাদামাটা জীবনযাপনই এখন আলোচনার বিষয় এলাকাবাসীর মধ্যে।

এ প্রসঙ্গে নির্মল কুমার ধারা বলেন, “আমি সাধারণ মানুষের প্রতিনিধি। তাই সাধারণ মানুষের মতো থাকতেই ভালোবাসি। তাদের সুখ-দুঃখ, সমস্যা ও অভিজ্ঞতাকে কাছ থেকে জানার জন্য সাধারণ জীবনযাপনই আমার কাছে অভিপ্রেত।”

তাঁর এই সহজ-সরল জীবনধারা ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও দৃঢ় করবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement