এই বাংলায়

রাজ্য বাজেটে কোনও সুবিধা মেলেনি, প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

By Eaibanglai - June 23, 2026
— Advertisement —
Advertisement
রাজ্য বাজেটে কোনও সুবিধা মেলেনি, প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (অর্থবর্ষ ২০২৬-২৭) পেশ করেছেন। বাজেটে জনকল্যাণ ও পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য বাজেটে জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) স্বাস্থ্যকর্মীদের জন্য কোনও বিশেষ সুবিধা ঘোষণা করা হয়নি। এই অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন এবং তাঁদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরলেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা মহামারির সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে পরিষেবা দিয়েছেন তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করলেও তাঁদের চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি কিংবা অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি । এদিন বিক্ষোভের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা তাঁদের বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন।

বিক্ষোভকারীরা বলেন, “দুর্গাপুর নগর নিগমের অধীনে ১৫৬ জন জাতীয় স্বাস্থ্য মিশনের স্বাস্থ্যকর্মী রয়েছেন। আমরা আশা করেছিলাম রাজ্য বাজেটে আমাদের জন্য কিছু ঘোষণা করা হবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আমরা এদিন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আগামী দিনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে।”

স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবব্রত সাহানা জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement