এই বাংলায়

দুর্গাপুরে বেসরকারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল “অস্মিতা সিটি সাইকেল লীগ”

By Eaibanglai - June 14, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে বেসরকারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল “অস্মিতা সিটি সাইকেল লীগ”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনায় অনুষ্ঠিত হলো “অস্মিতা সিটি সাইকেল লীগ”। উদ্যোক্তাদের তরফে সুব্রত চট্টোপাধ্যায় জানান, বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শহরের পাশাপাশি দুর্গাপুরেও এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এদিনের কর্মসূচিতে ১৬ জন মহিলা সহ প্রায় ১০০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছিল। সাইকেল র‍্যালিটি দুর্গাপুরের গান্ধী মোড় ময়দান থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় গান্ধী মোড়ে এসে শেষ হয়।

পেট্রোল-ডিজেলের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবন যাপন গড়ে তুলতে সাইকেল হতে পারে সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকরী মাধ্যম। এর পাশাপাশি সাইকেল চালিয়ে শরীরকে সুস্থ সবল রাখা সম্ভব। এই বার্তা জনমানসে বিশেষ করে যুব সমাজের মধ্যে পৌঁছে দিতেই এই সাইকেল র‍্যালি “অস্মিতা সিটি সাইকেল লীগ”-এর আয়োজন বলে জানান উদ্য়োক্তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, অস্মিতা সিটি সাইকেল লীগ (হলো ভারত সরকারের ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে পরিচালিত একটি জনপ্রিয় সাইক্লিং ইভেন্ট বা লীগ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘অস্মিতা’ (ASMITA – Achieving Sports Milestone by Inspiring Women Through Action) প্রকল্পের অধীনে মহিলাদের ক্ষমতায়ন এবং তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই ধরণের সাইক্লিং টুর্নামেন্ট ও র‍্যালি সারা দেশ জুড়ে আয়োজন করা হয়ে থাকে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement