এই বাংলায় দক্ষিণ বাংলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নতুন রূপে দুর্গাপুরে খুলল ঐতিহ্যবাহী কুমারমঙ্গলম পার্কের দরজা

By Eaibanglai - September 25, 2026
— Advertisement —
Advertisement
দীর্ঘ প্রতীক্ষার অবসান: নতুন রূপে দুর্গাপুরে খুলল ঐতিহ্যবাহী কুমারমঙ্গলম পার্কের দরজা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  প্রবল বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার পূর্ব নির্ধারিত সময়ে সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে গেল শিল্পশহরের বিনোদনের অন্যতম পুরনো ঠিকানা ‘মোহন কুমারমঙ্গলম পার্ক’ (কেএমপি)-এর দরজা । দীর্ঘদিন বন্ধ থাকার পর, সম্পূর্ণ নতুন রূপ ও ব্যবস্থাপনায় শুক্রবার দুপুর ১২টায় এই ঐতিহ্যবাহী পার্কটির পুনর্যাত্রার শুভ উদ্বোধন হলো। 

এদিন ফিতা কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানার  ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর শ্রী বিএস পল্লী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কটি লিজ নেওয়া সংস্থা ‘ইলামবাজার ওয়েলফেয়ার এডুকেশনাল সোসাইটি’-র অন্যতম কর্ণধার গীতা নন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুনভাবে পথ চলা শুরু করা এই পার্কটিতে প্রবেশের জন্য এবার মাথাপিছু প্রবেশমূল্য রাখা হয়েছে মাত্র ৪০ টাকা।

উদ্যোক্তারা জানিয়েছেন, কুমারমঙ্গলম পার্ককে আগামী দিনে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই এখানে যুক্ত হবে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর রাইড এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন ধরণের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য এখানে বিশেষ লাউঞ্জ বা জার্মান হ্যাঙ্গারের মতো আধুনিক পরিকাঠামোর ব্যবস্থা রাখা হচ্ছে। বৃষ্টির মধ্যেও প্রথম দিনেই পার্কটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement