এই বাংলায়

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান

By Eaibanglai - June 30, 2026
— Advertisement —
Advertisement
চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোল- চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের জিৎপুর-উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগ ছিল জিৎপুর-উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান সুরজিৎ মোদকের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে সালানপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়।

তবে এই গ্রেফতারের বিষয়ে ধৃত উপপ্রধান বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement