এই বাংলায়

প্রাক্তনকে এই জন্মে কীরূপে পেয়েছেন!পড়ুন প্রতিবেদনটি

By Eaibanglai - June 22, 2026
— Advertisement —
Advertisement
প্রাক্তনকে এই জন্মে কীরূপে পেয়েছেন!পড়ুন প্রতিবেদনটি

সঙ্গীতা চৌধুরীঃ- শ্রীমা সারদাদেবীর মুখ নিঃসৃত একটি বাণীর কথাই আজ বলব। যা আমাদের মন কে শান্ত করবে, যন্ত্রণার মধ্যেও দেবে আরোগ্যরূপ প্রলেপ। শ্রী শ্রীমায়ের পদপ্রান্তের তৃতীয় খন্ডে রয়েছে সুহাসিনী দেবীর একটি অভিজ্ঞতা। এই খন্ডের ৬৮৮ পাতায় সুহাসিনী দেবী বলছেন, একদিন তিনি মায়ের কাছে গিয়েছিলেন, তার মনটা তখন খুব খারাপ ছিল তাই তিনি মাকে বললেন,“মনে যে কিছুতেই শান্তি পাই না, সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই।”

সুহাসিনী দেবীর চোখে জল দেখে শ্রী মা সারদা দেবী তখন বললেন, “তুমি ভুলে যাচ্ছ কেন মা, যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছেয় হচ্ছে! এই যে আমার কাছে আসা,এও তো তাঁরই ইচ্ছেই, ভগবানকে ভালবাস, ছেলেমেয়েদের ভগবানকে ভালবাসতে শেখাও। তাঁকে যেন আপনার জন মনে করে তারা ভালবাসতে শেখে।”

শ্রী মা আর‌ও বলেন,“ পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের প্রাক্তনকে নিয়ে আসে। তাই অনেককে দেখা যায়, ছেলেবেলা থেকে ভগবানকে ভালবাসে। কেউ হয়তো বড় হয়ে বিপথে যায়। সবই নিজের নিজের প্রাক্তন কর্মের ফল। তবে তাঁর কৃপা হলে তাঁর নিজের লেখা তিনি কেটে দেন। নিজের লেখা নিজে কাটেন। এজন্যই তো তাঁকে বলে ‘কপালমোচন’। সবই যখন তাঁরই হাতে তখন তাঁরই কাছে আত্মসমর্পণ করবে।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement