এই বাংলায় দক্ষিণ বাংলা

অবৈধ পাথর পাচার রুখে আটক ১৪টি ট্রাক, গ্রেফতার ৫

By Eaibanglai - August 18, 2026
— Advertisement —
Advertisement
অবৈধ পাথর পাচার রুখে আটক ১৪টি ট্রাক, গ্রেফতার ৫

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-   রাতের অন্ধকারে পাথর বোঝাই ট্রাক্টরের সারি। গন্তব্য অজানা, কিন্তু পথের আড়ালে লুকিয়ে ছিল বেআইনি কারবারের গন্ধ। গোপন সূত্রে খবর পেয়ে সেই পথেই হানা দিল জামুড়িয়া থানার পুলিশ। জয়নগর থেকে পাথর বোঝাই করে যাওয়ার সময় একে একে আটক করা হল ১৪টি ট্রাক্টর।

      পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ট্রাক্টরের মালিক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কয়লা কারবারি বিকাশ গড়াইকে এই বেআইনি কারবারের মূলচক্রী বা ‘মাস্টারমাইন্ড’ বলে দাবি পুলিশের।

      সোমবার ধৃত পাঁচজনকে আসানসোল আদালতে পেশ করা হয়। তবে ১৪টি ট্রাক্টরের চাকা থামলেও তদন্তের চাকা এখনও ঘুরছে। এই কারবারের নেপথ্যে আরও কারা রয়েছে, কোথা থেকে পাথর সংগ্রহ করা হত এবং কোথায় পাচার করা হতো-সবই খতিয়ে দেখছে পুলিশ।

        পাথরের স্তূপের আড়ালে লুকিয়ে থাকা বেআইনির শিকড় কতদূর বিস্তৃত, এখন সেই উত্তরই খুঁজছে তদন্তকারীরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement