এই বাংলায়

কাঁকসা রাজবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুজন

By Eaibanglai - January 29, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসা রাজবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুজন। স্থানীয়রা উদ্ধার করে আহত দের দুর্গাপুর বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গেছে দুর্গাপুর থেকে পানাগর এর দিকে আসার সময় দুই বাইক আরোহী দুনম্বর জাতীয় সড়ক ছেড়ে রাজবাঁধ এ সার্ভিস রোডের ঢোকার সময় উল্টো দিক থেকে আসা একটি লরি সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গুরুতর আহত হয় দুই বাইক আরোহী। স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে দুই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না অপরদিকে দ্রুতগতিতে সার্ভিস রোডে ঢুকার সময় দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার জেরে সার্ভিস রোড যান চলাচল বন্ধ হয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পরই লরিটি দ্রুত সেখান থেকে চম্পট দেয়। আহতরা কাঁকসার বিরুডিহা এলাকার বাসিন্দা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement