eaibanglai
Homeএই বাংলায়তরল বারুদের ট্রাক উল্টে আতঙ্ক ছড়াল

তরল বারুদের ট্রাক উল্টে আতঙ্ক ছড়াল

সংবাদদাতা,আসানসোলঃ- তরল বারুদের ট্রাক উল্টে আতঙ্ক ছড়াল আসানসোলের বারাবনি বিধানসভা এলাকায়। যদিও দুর্ঘটনায় কোন হতাহত বা বিশেষ ক্ষয় ক্ষতির খবর পাওয়া যয়নি।

শণিবার ভোর পাঁচটা নাগাদ বারাবনি বিধানসভার পানুড়িয়া পঞ্চায়েতের মলডাঙ্গার কাছে একটি তরল বারুদ ভর্তি ট্রাক উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি একটি ট্রাককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বারুদ বহণকারী ট্রাকটি। দুর্ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ। ক্রেন দিয়ে ট্রাকটিকে তোলার ব্যবস্থা করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে ট্রাক উল্টে প্রায় এক টন তরল বারুদ নষ্ট হয়েছে। ট্রাকের চালক ও খালাসি সুস্থ রয়েছেন। ট্রাকটি বীরভূম থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments