এই বাংলায় দক্ষিণ বাংলা

আকাশছোঁয়া চিনির দাম, প্রশাসনের ঝটিকা অভিযান

By Eaibanglai - August 30, 2026
— Advertisement —
Advertisement
আকাশছোঁয়া চিনির দাম, প্রশাসনের ঝটিকা অভিযান

সংবাদদাতা,আসানসোলঃ- উৎসবের মরসুমের মুখে লাগামছাড়া চিনির দামে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। মাত্র কয়েকদিনের ব্যবধানে খোলা বাজারে ৪৫-৫০ টাকা কেজি দরের চিনি এক ধাক্কায় বিকোচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। শুধু চিনিই নয়—তেল, পেঁয়াজ, ডালসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হওয়ায় চরম বিপাকে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও কালোবাজারি রুখতে কড়া হাতে ময়দানে নামল প্রশাসন।

শনিবার শিল্পশহর রানীগঞ্জের একাধিক খাদ্যসামগ্রী ও চিনির গোডাউন এবং পাইকারি দোকানে একযোগে যৌথ অভিযান চালায় একটি বিশেষ দল। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, জেলাশাসক দপ্তর এবং রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিকদের সমন্বয়ে তৈরি এই প্রতিনিধি দল শহরের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে আচমকা নজরদারি চালায়। অভিযানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব সাহা সহ রানীগঞ্জ থানার পদস্থ আধিকারিকরা।

অভিযান চলাকালীন আধিকারিকরা গোডাউনগুলিতে নির্দিষ্ট সীমার অতিরিক্ত অবৈধ মজুত  রয়েছে কিনা, এবং পাইকারি কেনা দামের সাথে খুচরো বিক্রয়মূল্যের তফাত নিয়মসংগত কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রসিদ এবং স্টক রেজিস্টারও পরীক্ষা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে রাজ্যজুড়ে বাজার দর নিয়ন্ত্রণে ইতিমধ্যেই একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সেই নির্দেশিকা মেনেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর—দুই মহকুমাতেই জোরকদমে প্রশাসনিক নজরদারি শুরু হয়েছে।

প্রশাসনের প্রাথমিক অনুমান, কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন উৎসবের মরসুমের আগে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লুটছে। সাধারণ মানুষের পকেটে কোপ মারা এই কালোবাজারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সাধারণ ক্রেতাদের স্বার্থে আগামী দিনেও এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement