এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

সাশ্রয়ী চিকিৎসা ও বিনামূল্যে প্রসবে নজিরবিহীন উদ্যোগ বর্ধমানের আহাদ মাল্টিস্পেশালিটি হাসপাতালের

By Eaibanglai - September 25, 2026
— Advertisement —
Advertisement
সাশ্রয়ী চিকিৎসা ও বিনামূল্যে প্রসবে নজিরবিহীন উদ্যোগ বর্ধমানের আহাদ মাল্টিস্পেশালিটি হাসপাতালের

সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে পৌঁছে দিতে একগুচ্ছ মানবিক উদ্যোগ গ্রহণ করল পূর্ব বর্ধমান নবাবহাটের আহাদ মাল্টিস্পেশালিটি হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের এই নতুন স্বাস্থ্যসেবা প্রকল্পগুলিতে ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া মিলছে।

বর্তমানে এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ওপিডি পরিষেবা প্রদান করা হচ্ছে, যার জন্য প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশন চালু থাকছে। প্রায় ৩০ থেকে ৩৫ জন অভিজ্ঞ চিকিৎসকের সম্মিলিত সহযোগিতায় এই বৃহৎ উদ্যোগ পরিচালিত হচ্ছে । ওপিডি-র পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় রক্ত পরীক্ষা ও প্যাথলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু নির্দিষ্ট পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যেও করা হচ্ছে । এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইসিজি , ইকো এবং বিশেষ ক্ষেত্রে সিটি স্ক্যানের পরীক্ষামূলক চার্জও সম্পূর্ণ মকুব করা হয়েছে । তবে সিটি স্ক্যানের ক্ষেত্রে ফিল্ম বা কনজিউমেবল সামগ্রীর জন্য শুধুমাত্র ন্যূনতম খরচ রোগীকে বহন করতে হতে পারে।

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ‘নরমাল ডেলিভারি’-কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে । মা ও শিশুর সুরক্ষার কথা মাথায় রেখে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে সমস্ত খরচ মকুব করার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে । তবে চিকিৎসাগত কারণে যদি সিজারিয়ান বা সি-সেকশন অপরিহার্য হয়ে পড়ে, তবে নির্ধারিত প্রকল্পের আওতায় সেই পরিষেবাটিও বিনামূল্যে দেওয়ার উদ্যোগ রয়েছে কর্তৃপক্ষের। সামাজিক দায়বদ্ধতা থেকে আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়েই হাসপাতালটি আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে দায়বদ্ধ বলে জানানো হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement