এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের ডিএমসি মোড়ে বিশ্ব বাংলার লোগো সরিয়ে বসছে বজরংবলীর বিশাল মূর্তি, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

By Eaibanglai - November 22, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের ডিএমসি মোড়ে বিশ্ব বাংলার লোগো সরিয়ে বসছে বজরংবলীর বিশাল মূর্তি, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুর: দুর্গাপুর শহরের প্রবেশপথের পরিচিত দৃশ্যপটে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শহরের প্রাণকেন্দ্র ডিএমসি মোড়ে পূর্বতন বিশ্ব বাংলার লোগো সরিয়ে এবার স্থায়ীভাবে স্থাপন করা হচ্ছে বজরংবলীর বিশাল মূর্তি। আগামী ২৭ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে, যাকে ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে জোরদার প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

একসময় দুর্গাপুরে প্রবেশের মুখে ডিএমসি মোড়ে বিশ্ব বাংলার লোগো শোভা পেলেও রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেটি সরিয়ে ফেলা হয়। এবার সেই স্থানেই স্থায়ীভাবে বজরংবলীর মূর্তি বসানোর তোড়জোড় চলছে। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে মূর্তি স্থাপনের স্থান পরিদর্শন করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

বিধায়ক লক্ষ্মণ ঘরুই জানান, দুর্গাপুজোর মণ্ডপে প্রথমে অস্থায়ীভাবে এই মূর্তিটি বসানো হয়েছিল, যা এবার স্থায়ীভাবে ডিএমসি মোড়ে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং সেখানে প্রতিদিন পুজোর ব্যবস্থা থাকবে। তাঁর কথায়, যেখান থেকেই মানুষ আসুন না কেন, দুর্গাপুরে প্রবেশের মুখেই বজরংবলীর মূর্তি দর্শন করে শহরে প্রবেশ করবেন। 

এই উদ্যোগকে ঘিরে শহরজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এবং ২৭ নভেম্বর উদ্বোধনের পর ডিএমসি মোড় এক নতুন পরিচিতি পেতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement