এই বাংলায় দক্ষিণ বাংলা

বিজেপি নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আসানসোলের হিরাপুরে তীব্র উত্তেজনা

By Eaibanglai - August 26, 2026
— Advertisement —
Advertisement
বিজেপি নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আসানসোলের হিরাপুরে তীব্র উত্তেজনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মন্দিরের সামনের জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়াল আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলের সহযোগী নগর এলাকায়। অভিযুক্ত নেত্রী কাকলি ঘোষ বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই নেত্রীর তুমুল বচসা ও পরে তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিরাপুর থানার পুলিশ বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সহযোগী নগর এলাকার একটি মন্দিরের সামনে থাকা একটি ফাঁকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন বিজেপি নেত্রী কাকলি ঘোষ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতার মুখোমুখি হয়ে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে ফোনে যোগাযোগ করে গোটা বিষয়টি জানান।

এলাকাবাসীদের দাবি, বিতর্কিত জমিটি এক ব্যক্তিগত মালিকের সম্পত্তি ছিল। তিনি ইতিমধ্যেই জমিটি স্থানীয় মন্দির কমিটিকে দান করে দিয়েছেন। ফলে সেই জমিতে অন্য কারও অধিকার নেই। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা জমি দখলের সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেত্রী কাকলি ঘোষ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement