এই বাংলায়

শর্ট সার্কিটের জেরে ভষ্মীভূত এটিএম

By Eaibanglai - September 17, 2024
— Advertisement —
Advertisement
শর্ট সার্কিটের জেরে ভষ্মীভূত এটিএম

সংবাদদাতা,আসানসোলঃ– শর্ট সার্কিটের জেরে ভষ্মীভূত হয়ে গেল এটিএম। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্ডাল থানার অন্তর্গত উখড়া বাজার সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ। সোমবার দুপুরে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সঙ্গে সঙ্গে তারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার অন্তর্গত উখড়া ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনার স্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে অন্ডাল দমকল বাহিনী থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং উখড়া ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় ঘণ্টাখানের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

কিভাবে আগুন লাগল তা নিয়ে সন্দেহ থাকলেও দমকল আধিকারিকরা জানান প্রাথমিক তদন্তে অনুমান এটিএম-এর এসি থেকে শর্টসার্কিট হয়েছে ও তার থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। অন্যদিকে এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement