এই বাংলায় দক্ষিণ বাংলা

এবার সেলের বিরুদ্ধে নাগরিকের জমি দখলের বিস্ফোরক অভিযোগ

By Eaibanglai - August 08, 2026
— Advertisement —
Advertisement
এবার সেলের বিরুদ্ধে নাগরিকের জমি দখলের বিস্ফোরক অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ​রাষ্ট্রায়ত্ত সংস্থা 'সেল' (SAIL)-এর বুলডোজার এতদিন কেবল সাধারণ মানুষের অবৈধ ঝুপড়ি গুঁড়িয়ে দিতেই অভ্যস্ত ছিল। কিন্তু আসানসোলের হিরাপুর মৌজার রিভারসাইড এলাকায় হঠাৎই বদলে গেল নাটকের দৃশ্যপট! অবৈধ দখলদার হঠানোর কাণ্ডারী 'সেল'-এর বিরুদ্ধে এবার খোদ সাধারণ নাগরিকের নিজস্ব জমি দখলের বিস্ফোরক অভিযোগ উঠল।

     ​ঘটনাস্থলে সেলের নির্দেশে ঘাম ঝরিয়ে পাঁচিল গাথার কাজ সবে জমজমাট হয়ে উঠেছিল, ঠিক তখনই আদালতের স্টে অর্ডার ও জমির খাঁটি পর্চা-দলিল হাতে স্বয়ং মালিক এসে থাবা বসালেন। খাস পুলিশ ডেকে বন্ধ হলো নির্মাণ। আরও কৌতুকপ্রদ বিষয় হলো, আসল মালিকের কড়া হুঁশিয়ারির মুখে পড়ে সেই নতুন গাথা বাউন্ডারি নাকি সেল নিজেই ভাঙতে শুরু করেছে!

   ​আইনি জাঁতাকলে পড়ে রাষ্ট্রায়ত্ত সংস্থার এমন আত্ম-উচ্ছেদ অভিযান আর পলায়ন মনোবৃত্তি দেখে হেসে আকুল স্থানীয় বাসিন্দারা। অবৈধ দখলের এই কিম্ভূতকিমাকার 'রিভার্স সুইং' আর সেলের এই অদ্ভুত পলায়ন নীতি আসানসোলের রাজপথে এখন চটকদার বিনোদনের খোরাক।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement