এই বাংলায় দক্ষিণ বাংলা

হোটেলের সাইনবোর্ডে মালিকের নাম বাধ্যতামূলক করার দাবি হিন্দুত্ববাদী সংগঠনের

By Eaibanglai - July 30, 2026
— Advertisement —
Advertisement
হোটেলের সাইনবোর্ডে মালিকের নাম বাধ্যতামূলক করার দাবি হিন্দুত্ববাদী সংগঠনের

সংবাদদাতা, আসানসোলঃ-  শ্রাবণ মাসে পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত হোটেলের সাইনবোর্ডে মালিকের নাম বাধ্যতামূলক করার দাবি তুলল হিন্দুত্ববাদী সংগঠন 'মুখ্য মার্গ'। সংগঠনের আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরে গিয়ে এই মর্মে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

     ​সংগঠনের যুক্তি, শ্রাবণ মাসে দূরদূরান্ত থেকে কানারিয়া ও শিবভক্তরা পায়ে হেঁটে জল ঢালতে যান। রাস্তার ধারের হোটেলগুলিতে খাওয়ার পর অনেক সময় তারা জানতে পারেন সংশ্লিষ্ট হোটেলের মালিক অন্য সম্প্রদায়ের, যা নিয়ে পুণ্যার্থীদের মনে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়।

      অতীতে সব দোকানেই প্রতিষ্ঠাতার নাম লেখার প্রথা ছিল, যা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন মুখ্য মার্গের সদস্য অশোক ঘোষেরা। প্রশাসনের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের কাছে সরাসরি এই নির্দেশিকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে খাবারের মান ও পরিচিতি নিয়ে কোনো সংশয় না থাকে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement