এই বাংলায় দক্ষিণ বাংলা

কীর্তনের আসরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলার, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, জখম একাধিক

By Eaibanglai - August 24, 2026
— Advertisement —
Advertisement
কীর্তনের আসরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলার, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, জখম একাধিক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-  ​চতুর্দিকে ভক্তির রোল, খোল-করতালের সুর, হরিনামের মহিমায় মুখরিত ধেমোমেন শিবমন্দির প্রাঙ্গণ। সেই পবিত্র ধর্মীয় মঞ্চকেই নিমেষে রাজনৈতিক রণক্ষেত্র বানিয়ে ছাড়ল অন্ধ আক্রোশ। অষ্টপ্রহর কীর্তনের পুণ্যলগ্নে অতিথি হয়ে আসা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে দেখেই ফুঁসে উঠল পরিস্থিতি। তার রেশ গড়াল উন্মত্ত ইটবৃষ্টিতে। আহত হলেন চালক থেকে শুরু করে খোদ আয়োজকরাই।

     ​তিন দশক ধরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পুরনো পারিবারিক ধারা বজায় রাখাই যেন কাল হলো। আয়োজকদের দীর্ঘশ্বাসে আজ এক গভীর প্রশ্ন—ধর্মের পরিসরেও কি তবে রাজনীতির বিষাক্ত নাগিনির বাসা বাঁধল?

     ঘটনার পর রাজনৈতিক দলগুলির পালটা অভিযোগের কাদা ছোড়াছুড়ির মাঝে পুলিশের বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। প্রশাসনের মতে, বাবা ও ছেলেকে ঘিরে নাকি এলাকায় বারবার অশান্তি দানা বাঁধে। আয়োজনের আগে পুলিশকে জানানো উচিত ছিল! অপরাধীরা নয়,  অনুষ্ঠানে আমন্ত্রণের জন্যই যেন কাঠগড়ায় আয়োজকরা।

   ​শেষমেশ পুলিশের লাঠি ও কড়া পাহারাতেই চলল হরিনাম।

     প্রশ্ন হলো, ভক্তির চাদর ভেদ করে রাজনীতির এই রক্তলোলুপ থাবা আমাদের সমাজকে কি ধীরে ধীরে ধ্বংসাত্মক অন্ধকূপের দিকে ঠেলে দিচ্ছে না? এই বিষাক্ত অন্ধকারের অবসান না হলে একদিন বোধহয় সংকীর্তনের সুর ছাপিয়ে কেবলই কান্নার রোল উঠবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement