এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুজোর আগে বকেয়া বিল মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ পিএইচই ঠিকাদারদের

By Eaibanglai - September 14, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুজোর আগে বকেয়া বিল মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ পিএইচই ঠিকাদারদের

সংবাদদাতা,আসানসোলঃ- জল জীবন মিশন-সহ একাধিক সরকারি প্রকল্পের বকেয়া বিল অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে আসানসোলের ইসমাইল পিএইচই  দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা। সামনেই দুর্গাপূজা, তার আগে এই বিপুল পরিমাণ বকেয়া অর্থ না মেলালে তাঁরা চরম আর্থিক সংকটের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বিক্ষুব্ধ ঠিকাদারদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করার পরও দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। বকেয়া বিল পরিশোধের জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার আবেদন জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক ফল মেলেনি। উৎসবের মরশুমে শ্রমিকদের মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর চাপ থাকায়, এই বকেয়া টাকার অভাবে তাঁরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন।

অন্যদিকে, ঠিকাদারদের এই আন্দোলন প্রসঙ্গে আসানসোল পিএইচই দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, ঠিকাদারদের বকেয়া বিল সংক্রান্ত বিষয়টি সম্পর্কে দপ্তর সম্পূর্ণ ওয়াকিবহাল। এই সমস্যার কথা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঠিকাদারদের আর্থিক সংকটের কথা মাথায় রেখে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি আশ্বাস দেন।

যদিও ঠিকাদারদের স্পষ্ট বক্তব্য, কেবল মুখের আশ্বাসে তাঁরা আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না। পুজোর আগে বকেয়া টাকা হাতে না পাওয়া পর্যন্ত এই সংকট কাটবে না।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement