নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব সবুজ যান চলাচলের লক্ষ্যে দীপাবলির প্রাক্কালে কলকাতার দক্ষিণ দমদমের গোলাঘাটা রোডে আত্মপ্রকাশ করল ‘সনকা অটো কর্প’-এর একটি নতুন শোরুম। শনিবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন আউটলেটটির আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করা হয়।
এই শোরুমের শুভ উদ্বোধন করেন পদ্মশ্রী সম্মানে ভূষিত, ভারতসেবাশ্রম সঙ্ঘের বিশিষ্ট সন্ন্যাসী কার্তিক মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি পরিবেশ রক্ষায় এই ধরণের সবুজ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেন।
সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই নতুন শোরুমে উপলব্ধ সমস্ত গাড়িই সম্পূর্ণভাবে ‘সনকা লিথিয়াম’ ব্যাটারি চালিত ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন । বর্তমানে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং বায়ুদূষণের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও ১০০ শতাংশ পরিবেশবান্ধব ই-যানবাহন পৌঁছে দিতেই কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায় শোরুমটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরসুমে নতুন এই বৈদ্যুতিক গাড়িগুলি ক্রেতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে বলে আশাবাদী কতৃপক্ষ।