এই বাংলায়

আসানসোলের যৌনকর্মীদের দুর্গাপুজো

By Eaibanglai - October 02, 2023
— Advertisement —
Advertisement
আসানসোলের যৌনকর্মীদের দুর্গাপুজো

সংবাদদাতা,আসানসোলঃ- এবার পঞ্চম বর্ষে পদার্পণ করছে আসানসোলের চবকা দুর্বার দুর্গোৎসব কমিটির দুর্গা পুজো। দুর্বার মহিলা সমিতির দ্বারা আয়োজিত কুলটির চবকা অঞ্চলের যৌনপল্লীর দুর্গাপুজো এটি। এই পুজোর প্রধান বৈশিষ্ট হলো যৌনকর্মীরাই এই পুজোর মূল উদ‍্যোক্তা।

দুর্বার মহিলা সমিতির অন‍্যতম সদস‍্য কানাই হাজরা জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই অঞ্চলের যৌনকর্মীরা ব্রাত‍্য হয়েই থেকে যেতেন। সবাই যখন পুজোয় আনন্দে মেতে উঠতো তখন যৌনপল্লীর মহিলাদের কোনো মণ্ডপে পুজো দেওয়ার অনুমতি দেওয়া হতো না। তাই এলাকার যৌনকর্মীরাও যাতে দুর্গোৎসবে অংশগ্রহন করতে পারে, মাকে আধারনার সুযোগ পেতে পারে তাই গত পাঁচ বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। এখানে পুজোর চারদিন সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে আনন্দ উপভোগ করেন যৌনকর্মীরা।

এবছর পুজোর থিম ‘ আমাদেরি মাটি,আমাদেরই মুখ’। বাজেট আপাত ভাবে নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা। তবে সরকারি ভাবে রাজ‍্য সরকারের কাছ থেকে ৭০০০০ টাকার সহযোগিতা পাওয়ায় এই পুজোর আয়োজনে অনেকটাই সুবিধা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা। পাশাপাশি এই পুজোয় যৌন পল্লীর আসে পাশের স্থানীয় মানুষেরাও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement