এই বাংলায় দক্ষিণ বাংলা

কালো রিবনের নীরব প্রশ্ন: ‘চোর’ তকমা, নাকি চাপের মৃত্যুফাঁদ?

By Eaibanglai - August 05, 2026
— Advertisement —
Advertisement
কালো রিবনের নীরব প্রশ্ন: ‘চোর’ তকমা, নাকি চাপের মৃত্যুফাঁদ?

সংবাদদাতা, আসানসোল -:  কালো রিবন কখনও শুধু শোকের প্রতীক নয়, কখনও তা নীরব প্রতিবাদের সবচেয়ে তীক্ষ্ণ ভাষা। বারাবনি থেকে জামুড়িয়া- আশাকর্মীদের চোখে সেই ভাষাই যেন আজ প্রশ্ন ছুড়ে দিচ্ছে, মানুষের স্বাস্থ্যসেবার ভার যাঁদের কাঁধে, তাঁদের মানসিক স্বাস্থ্যের দায় নেবে কে? ক্ষমতার অ্যাসফল্ট আর আমলাতন্ত্রের যাঁতাকলে পিষে  তবেই কি মিলবে সম্মানের স্বীকৃতি?

      অভিযোগ, শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর তিরস্কার, ‘চোর’ আখ্যা এবং অপমানের পর এক আশাকর্মী মানসিকভাবে ভেঙে পড়েন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রুম্পা মণ্ডলের। সহকর্মীদের দাবি- অতিরিক্ত কাজের চাপ, অসম্ভব ই-কেওয়াইসি লক্ষ্যমাত্রা এবং সম্মানহানির বোঝাই তাঁকে শেষ করে দিয়েছে।

    জামুড়িয়া ব্লকের আশাকর্মীরা কালো রিবন বেঁধে নীরবতা পালন করলেন, সেই নীরবতার ভেতরেই ছিল প্রবল উচ্চারণ- প্রশিক্ষণ ছাড়া বাড়তি কাজ নয়, অপমান নয়, চাই সম্মান ও নিরপেক্ষ তদন্ত। স্বাস্থ্যব্যবস্থার সবচেয়ে নীরব সৈনিকেরা যেন আজ শ্লেষ করেই বলছেন, “আমাদের নাম ‘আশা’, কিন্তু আমাদের জন্য আশার আলো কোথায়?” তাদের ভাগ্যলিপি বোধহয় অপমানের তিলক দিয়েই লেখা!

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement