এই বাংলায় দক্ষিণ বাংলা

থমকে সেতুর কাজ, প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার শিব ভক্তদের

By Eaibanglai - August 10, 2026 0
— Advertisement —
Advertisement
থমকে সেতুর কাজ, প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার শিব ভক্তদের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পবিত্র শ্রাবণ মাসে কুলটির বিখ্যাত চন্দ্রচূড় মন্দিরে জল ঢালতে ও পুজো দিতে গিয়ে চরম দুর্ভোগে  মুখে পড়ছেন পুণ্যার্থীরা। আসানসোল পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সীতারামপুর লোকো সংলগ্ন বিদাইগড় এলাকায় গারুই নদীর ওপর একটি স্থায়ী সেতুর নির্মাণকাজ মাসের পর মাস ধরে বন্ধ হয়ে থাকায় এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের নদীর ওপর তৈরি একটি নড়বড়ে ও অস্থায়ী বাঁশের পাটাতনের ওপর দিয়েই পারাপার করতে হচ্ছে। 

বিদাইগড় এবং সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে গারুই নদীর ওপর একটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আচমকা থমকে যায় সেই কাজ। নির্বাচন মিটে যাওয়ার পর মাসের পর মাস কেটে গেলেও আজ পর্যন্ত আর কোনো কাজ শুরু হয়নি। বর্তমানে নদীর মাঝখানে সেতুর অসম্পূর্ণ স্তম্ভ বা পিলারগুলি কার্যত এক বুক জলে কঙ্কালের মতো দাঁড়িয়ে রয়েছে, যা প্রশাসনের চরম উদাসীনতাকে স্পষ্ট করে।

শ্রাবণ মাস চলায় চন্দ্রচূড় মন্দিরে মহাদেবকে জল অর্পণ করতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। অন্য দিকে, বর্ষার মরসুম চলায় গারুই নদীর জলস্তরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই তীব্র স্রোতের মাঝেই শিশু, মহিলা ভক্তরাঅত্যন্ত বিপজ্জনকভাবে ওই নড়বড়ে বাঁশের সাঁকো বা পাটাতন দিয়ে নদী পার হতে হচ্ছে। বাঁশের ওপর সামান্য পা হড়কালেই বা অসতর্ক হলেই যেকোনো মুহূর্তে নদীর জলে তলিয়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ সমস্যার কোনো সমাধান না হওয়ায় এলাকা জুড়ে ক্ষোভের পারদ চড়ছে। প্রতিদিনের এই ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে চিরতরে মুক্তি পেতে এবং এলাকায় একটি স্থায়ী সেতু গড়ে তুলতে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা মন্ত্রী অজয় পোদ্দার, বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং জেলা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে এই অসম্পূর্ণ সেতুর কাজ পুনরায় চালু করে তা দ্রুত শেষ করা হোক। এখন দেখার, এই মরশুমি দুর্ভোগের পর প্রশাসনের কবে টনক নড়ে এবং কবে ফের বন্ধ সেতুর কাজ শুরু হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement