এই বাংলায় দক্ষিণ বাংলা

বেআইনিভাবে পাথর পাচারের অভিযোগ

By Eaibanglai - July 29, 2026
— Advertisement —
Advertisement
বেআইনিভাবে পাথর পাচারের অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে কড়া বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলের কল্যাণেশ্বরীতে রমরমিয়ে বেআইনি পাথর তোলা ও পাচারের অভিযোগ। সরব হলেন স্থানীয় বিজেপি নেতা ও এলাকার  গ্রামবাসীরা। প্রতিবাদে সামিল হন এলাকার মহিলারও।

অভিযোগ, আসানসোল পুরনিগমের ১৬ নং ওয়ার্ডের কুলটির চাপতোড়িয়ায় আদি পুরনো মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই ফারকেল ও ব্যান্ড পাথর মাইন্স থেকে বেআইনি ভাবে পাথর তোলা হচ্ছে।  যার জেরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি,  প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চলছে এই কাজ । বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি।

স্থানীয়দের পাশাপাশি বিষয়টি নিয়ে সরব হয়েছেন আসানসোল জেলা যুব বিজেপির কো-কনভেনার শুভঙ্কর দেওঘরিয়া। তিনি বলেন , তৃণমূল কংগ্রেসের  আমল থেকেই এই বেআইনি কার্যকলাপ, পাচার চলছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এই পাথর তোলা ও পাচার অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement