এই বাংলায় দক্ষিণ বাংলা

টাকার জেরে মাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

By Eaibanglai - August 19, 2026
— Advertisement —
Advertisement
টাকার জেরে মাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কালিপাহাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বৈশাখী হেমব্রম। পরিবারের সদস্যদের অভিযোগ, টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকে মারধর করে খুন করেছেন তাঁর ছেলে রাজীব হেমব্রম। খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস সহ আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতার বড় ছেলে জয়ন্ত হেমব্রমের দাবি, তাঁদের পরিবারে সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে বেশ কিছুদিন ধরেই মেজ ভাই রাজীবের সঙ্গে মায়ের অশান্তি চলছিল। জয়ন্ত বাবু জানান, ঘটনার সময় তাঁর বোন এসে খবর দেন যে রাজীব তাঁদের মাকে প্রচণ্ড মারধর করছে। এই খবর পেয়ে তিনি যখন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে মায়ের মৃত্যু হয়েছে।

মৃতার জামাই দুর্লভ সিংও রাজীবের বিরুদ্ধে  বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, গত প্রায় এক মাস ধরে রাজীব এলাকার বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াচ্ছিলেন যে, মায়ের কাছ থেকে ৪০ লক্ষ টাকা না পেলে তিনি মাকে খুন করে ফেলবেন। এই পূর্বপরিকল্পিত হুমকির কারণেই পরিবারের সদস্যদের দৃঢ় বিশ্বাস, রাজীবই তাঁর মাকে মারধর করে হত্যা করেছেন। 

ঘটনার খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস ঘটনাস্থলে পৌঁছন। তিনি জানান, পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement