eaibanglai
Homeএই বাংলায়অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতে প্রান্তিক মানুষের দোরগোড়ায় শিবির

অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতে প্রান্তিক মানুষের দোরগোড়ায় শিবির

অঙ্কিতা চ্যাটার্জ্জী, বারাবনি -: কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের একেবারে শেষ প্রান্তে থাকা মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো বারাবনি বিধানসভা এলাকায়। এই উদ্যোগের অংশ হিসেবে নুনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৮১ নম্বর আইসিডিএস কেন্দ্র, বাজপাড়ায় একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয়।

​মূলত তপশিলি উপজাতি অধ্যুষিত এই এলাকায় বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হন। তাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতে ডিজিটাল পদ্ধতিতে অনলাইন আবেদনের ব্যবস্থা করা হয়। শিবিরের প্রতিনিধিরা ল্যাপটপের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আবেদনপত্র পূরণে প্রযুক্তিগত সহায়তা করেন।

​বিধায়ক প্রতিনিধি অভিজিৎ রায় জানান, ডিজিটাল পরিষেবার অভাব ও সচেতনতার অভাবে প্রান্তিক মানুষ অনেক সময় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। সেই বাধা দূর করতেই সরাসরি এলাকায় গিয়ে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ির কাছে এই সুব্যবস্থা পেয়ে স্থানীয় আদিবাসী বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রশাসনের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments