এই বাংলায় দক্ষিণ বাংলা

রাম মন্দির থেকে উত্তম কুমার, গাছ থেকে বাবা মা থিমের পুজো বহরমপুরে!

By Eaibanglai - October 18, 2026
— Advertisement —
Advertisement
রাম মন্দির থেকে উত্তম কুমার, গাছ থেকে বাবা মা থিমের পুজো বহরমপুরে!

সঙ্গীতা চৌধুরী,বহরমপুরঃ- মা চলে এসেছেন প্যান্ডেলে প্যান্ডেলে। সদর শহর বহরমপুরে মা বিভিন্ন রূপে আবির্ভূতা হয়েছেন। বহরমপুরের গোরাবাজার থেকে শুরু করে খাগড়া বিভিন্ন জায়গায় হয়েছে থিমের পুজো। বহরমপুরের স্বর্ণময়ীর অভ্যুদয় সংঘতে ৭৫০০ গাছ নিয়ে হয়েছে থিমের ঠাকুর। থিমের নাম -‘বৃক্ষ প্রাণ শিকড়ে শিকড়ে ’।

আবার বহরমপুরের পুরাতন কাঁদি বাসস্ট্যান্ডের কাছে প্রতিমা হয়েছে তালপাতা দিয়ে তৈরি, ভট্টাচার্য পাড়ায় হয়েছে ‘শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি উত্তম কুমার’-মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি, হরি বাবুর ঢালুতে হয়েছে ‘ঘরেতেই দেবতার বাস’ থিম-যেখানে বাবা-মাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

ভৈরবতলার মাঠে মাতৃ প্রতিমার পেছনে থ্রিডি এফেক্টে চলছিল মহিষাসুরমর্দিনী পালা, বিন্দ্যবাসিনীর স্ত্রোত্র! চারপাশে ভূত, পেত্নীর মাঝে মা যেন এখানে স্বয়ং চামুন্ডা...

খাগড়া স্বর্গধামে গেলে দেখতে পারবেন মায়ের আগমন হয়েছে এখানে ঘোটকের মাধ্যমে... অর্থাৎ পঞ্জিকা মেনে মায়ের আগমনকে এখানে তুলে ধরা হয়েছে- এখানে মাকে জীবন্ত রূপদান করেছেন প্রখ্যাত মৃৎশিল্পী যামিনী পালের বংশধর অসীম পাল ও চন্দন পাল, আবার হরিদাস মাটির ঐকতান সঙ্ঘে থিম হয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির।।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement