এই বাংলায়

এটিএম ভেঙ্গে টাকা লুঠের চেষ্টা

By Eaibanglai - July 27, 2023
— Advertisement —
Advertisement
এটিএম ভেঙ্গে টাকা লুঠের চেষ্টা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– এটিএম ভেঙ্গে টাকা লুঠের চেষ্টার ঘটনা ঘটলো বাঁকুড়ার জঙ্গল মহলে। সিমলাপাল থানা এলাকার বিক্রমপুর মোড়ে এই ঘটনার জন্য ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

জানা গেছে, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর বিক্রমপুর মোড়ে বেসরকারী সংস্থার ওই এটিএম কাউন্টারটি রয়েছে। এদিন সকালে ওই এটিএম কাউন্টি ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন। তবে এই ঘটনায় এটিএম কাউন্টার থেকে কোন টাকা পয়সা লুঠ হয়েছে কিনা বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে প্রমাণ লোপাট করতে এটিএম কাউন্টারে থাকা সিসি ক্যামেরাটিও ভাভচুর করা হয়েছে।

খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও তদন্ত শুরু করে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement