এই বাংলায়

পানীয় জলের দাবিতে প্রমিলাবাহিনীর পথ অবরোধ

By Eaibanglai - July 20, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়া:– ভরা বর্ষায় পানীয় জলের সঙ্কট। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামের প্রমিলাবাহিনী। ঘটনা বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের তালগড়া গ্রামের। এদিনে গ্রামের মহিলারা খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কের উপর রানীবাঁধ বাজার লাগোয়া তালগড়া মোড় দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা গেছে তালগড়া গ্রামে প্রায় দেড়শো থেকে দুশোটি পরিবারের বসবাস। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের কল এখনো বসেনি। রাস্তার পাশে নলবাহিত পানীয় জলের যে কলগুলি রয়েছে সেগুলোতেও জল সরবরাহ হয় অনিয়মিতভাবে। ফলে দীর্ঘদিন ধরে পানীয় জল নিয়ে চরম সমস্যায় ভুগছেন গ্রামের বাসিন্দারা। অভিযোগ সমস্যার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই এদিন জাতীয় সড়ক অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে বাধ্য হন বলে জানান গ্রামের মহিলারা। এদিন জাতীয় সড়কে জলের কলসি,হাঁড়ি, বালতি রেখে প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ।

এদিকে এই পথ অবরোধের ফলে খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। সড়কের উপর দাঁড়িয়ে পরে বাস, মোটর সাইকেল সহ ছোটো বড় চারচাকা বহু গাড়ি। খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় রানীবাঁধ থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ উঠে যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement