দক্ষিণ বাংলা

সুস্থ হয়ে চেনা জীবনে ফিরে গেল দুই হরিণ

By Eaibanglai - June 17, 2025
— Advertisement —
Advertisement
সুস্থ হয়ে চেনা জীবনে ফিরে গেল দুই হরিণ

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- অবশেষে সুস্থ হয়ে চেনা জীবনে ফিরে গেল দুই হরিণ। বাঁকুড়ার জয়পুর রেঞ্জ অফিসে বনদফতরের চিকিৎসা ও সেবায় পুরোপুরি সুস্থ হয়ে নতুন জীবন ফিরে পেল তারা। সোমবার সিসিএফ সেন্ট্রাল এস. কুলান্দাইভেলের উপস্থিতিতে দুই হরিণকে ফিরিয়ে দেওয়া হল জয়পুরের গভীর জঙ্গলে। চিকিৎসক ফিট সার্টিফিকেট দেওয়ার পর এদিন খাঁচাবন্দি অবস্থায় দুই হরিণকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের মুক্ত করে দেওয়া হয়। হরিণদের চেনা ছন্দে ফেরাতে পেরে খুশি বনদফতরের আধিকারিক ও কর্মীরা।

প্রসঙ্গত, দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বেশ কয়েকমাস ধরে চিকিৎসাধীন ছিল ওই দুই হরিণ। চলতি বছরের ২৯ মার্চ রাজ্য সড়ক পারাপারের সময় প্রথম হরিণটি জখম হয়। পরে ৩ এপ্রিল একই ভাবে জখম হয় আরও একটি হরিণ শাবক। বনকর্মীরা তাদের উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাণী চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ কয়েকমাস চিকিৎসার পর দুটি হরিণই সুস্থ হয়ে ওঠে।

বাঁকুড়ার জয়পুর বনদফতর সূত্রে জানা গেছে জঙ্গলে ফিরে গেলেও আপাতত ওই দুই হরিণের গতিবিধির উপর নজর রাখা হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement