এই বাংলায় দক্ষিণ বাংলা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম ও কালোবাজারি রুখতে বাঁকুড়ার বিভিন্ন বাজারে জোরদার অভিযান

By Eaibanglai - August 02, 2026
— Advertisement —
Advertisement
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম ও কালোবাজারি রুখতে বাঁকুড়ার বিভিন্ন বাজারে জোরদার অভিযান

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বর্ষার মরশুমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং শাকসবজির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে এবার সরাসরি মাঠে নামল বাঁকুড়া জেলা প্রশাসন। সাধারণ মানুষের পকেটে টান পড়া চড়া বাজারদরে লাগাম টানতে এবং অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি ও মজুতদারি রুখতে রবিবার সকালে খাতরার বিভিন্ন বাজারগুলিতে আচমকা এই প্রশাসনিক অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি এই বিশেষ নজরদারি দলে শামিল ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্থানীয় থানার পুলিশ কর্মীরা।

এদিন বাঁকুড়ার ইন্দপুর থানার অন্তর্গত বাংলা ও জোড়দা বাজারে পাশাপাশি হিড়বাঁধ থানার হাতিরামপুর ও মলিওয়ান বাজারে অভিযান চালায় প্রশাসন। বাজারে ঢুকেই আধিকারিকরা সরাসরি খুচরো ও পাইকারি বিক্রেতাদের মুখোমুখি হন। কোন সবজি বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কত দামে কেনা হয়েছে এবং তা ক্রেতাদের কাছে কত দামে বিক্রি করা হচ্ছে— তার রসিদ খতিয়ে দেখেন তাঁরা। 

অভিযান চলাকালীন আধিকারিকরা মূলত খতিয়ে দেখেন যে পাইকারি মূল্যের তুলনায় খুচরো বাজারে অতিরিক্ত মুনাফা লোটা হচ্ছে কি না। ওজনে কারচুপি রুখতে ব্যবসায়ীদের দাঁড়িপাল্লা ও ইলেকট্রনিক মাপার যন্ত্রও খতিয়ে দেখেন পরিমাপ দপ্তরের কর্মীরা। বেশ কিছু দোকানে অসঙ্গতি মেলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং নিয়ম না মানলে আইনি পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষকে চড়া দামের হাত থেকে স্বস্তি দিতে এবং বাজারে জোগান স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। কোনো অবস্থাতেই কালোবাজারি বা বেআইনি মজুতদারি বরদাস্ত করা হবে না। আগামী দিনগুলিতেও ঝটিকা অভিযান ও কড়া নজরদারি লাগাতার জারি থাকবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement