দক্ষিণ বাংলা

বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা,মৃত একই পরিবারের দু’জন

By Eaibanglai - June 23, 2025
— Advertisement —
Advertisement
বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা,মৃত একই পরিবারের দু’জন

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সোমবার সকালে তালডাংরা থানা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের দুজনের। মৃতরা হলেন যথাক্রমে রহমতুল্লা মণ্ডল (৩৮) ও নিয়ামততুল্লা মণ্ডল (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে প্রতিবেশী কয়েক জনের সঙ্গে ওন্দার পুনিশোল-আসনবনি গ্রামের দুই যুবক কাঠ কাটার জন্য একটি মোটর বাইকে করে রতনপুর-হাড়মাসড়া রাস্তা ধরে বিবড়দার দিকে যাচ্ছিলেন। সেই সময় তালডাংরার পাইকা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুই বাইক আরোহীকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। অন্যদি দুর্ঘটনার পর পরই ঘাতক পিক আপ ভ্যানটি পালিয়ে যায়।

জানা গেছে মৃত দুজনে একই পরিবারের সদস্য। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আসনবনি গ্রামে শোকের ছায়া নামে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement