এই বাংলায় দক্ষিণ বাংলা

চেয়ার খালি, বৈঠক ফাঁকা! বারাবনি পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থায় থমকে প্রশাসন

By Eaibanglai - August 04, 2026
— Advertisement —
Advertisement
চেয়ার খালি, বৈঠক ফাঁকা! বারাবনি পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থায় থমকে প্রশাসন

সংবাদদাতা, বারাবনি -:   বারাবনি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ও প্রশাসনিক কাজকর্ম সচল করার লক্ষ্যে ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-র ডাকা বৈঠক কার্যত ভেস্তে গেল। ১৩ জন সদস্যের পদত্যাগের পর বাকি ১০ জন সদস্যকে নিয়ে জটিলতা কাটানোর উদ্দেশ্যে বৈঠকের আহ্বান জানানো হলেও, নির্ধারিত দিনে একজন সদস্যও উপস্থিত হননি।

        এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বারাবনি মণ্ডল-২ বিজেপির সভাপতি সোনা ব্যানার্জীর দাবি, অতীতে জবরদখলের মাধ্যমে পঞ্চায়েত সমিতি গঠন করা হয়েছিল বলেই আজ সেই কাঠামো ভেঙে পড়েছে।

      বিধায়ক অরিজিৎ রায়ও অভিযোগ করেন, জনগণের রায়ে নির্বাচিত না হওয়ায় প্রতিনিধিরা বৈঠকে আসার সাহস দেখাননি। তিনি জানান, প্রশাসনিক ও আইনি পথে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে যাতে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না হয়।

    অন্যদিকে, বিডিও অফিস সূত্রে জানা গেছে, বৈঠকে সদস্যদের অনুপস্থিতির বিষয়টি জেলা শাসককে জানানো হবে। এখন গোটা বারাবনির নজর জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement