এই বাংলায় দক্ষিণ বাংলা

টাকা না মেলায় বরাকরে পথ অবরোধ, অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বিক্ষোভ চলছেই

By Eaibanglai - August 22, 2026
— Advertisement —
Advertisement
টাকা না মেলায় বরাকরে পথ অবরোধ, অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বিক্ষোভ চলছেই

সংবাদদাতা,আসানসোলঃ-  রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় ক্ষোভ উগরে দিলেন উপভোক্তারা। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিয়ে ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে আসছিল। শনিবারও সেই একই দাবিতে তীব্র বিক্ষোভ দেখালেন মহিলারা। এদিন আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর এলাকায় মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন। 

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে তাদের  প্রচারে অন্নপূর্ণ যোজনা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিল। জানানো হয়েছিল, ক্ষমতায় এলে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের পরিবর্তে রাজ্যের মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে 'অন্নপূর্ণা যোজনা'র সুবিধা দেওয়া হবে। রাজ্যে নতুন সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন। কিন্তু বর্তমানে উপভোক্তাদের অভিযোগ, যারা এতদিন নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাদের একটি বড় অংশের নাম এই নতুন অন্নপূর্ণা যোজনায় ওঠেনি। আন্দোলনরত মহিলাদের দাবি, নিয়ম মেনে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়ে ফর্ম ফিলাপ করা সত্ত্বেও কেন তাদের নাম বাতিল হলো, তা নিয়ে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হচ্ছে না।

এই চরম অনিশ্চয়তা ও প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদেই এদিন বরাকরের রামনগর এলাকায় মহিলারা রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন। বিক্ষোভকারী মহিলাদের স্পষ্ট হুঁশিয়ারি, সমস্ত আবেদনকারীদের দ্রুত চিহ্নিত করে অবিলম্বে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না করে, তবে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। 

অন্যদিকে মহিলাদের এই পথ অবরোধের জেরে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement