নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর কালচারাল সোসাইটির উদ্যোগে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হলো মহানায়ক উত্তম কুমারের ১০০- তম জন্মদিনে, * *স্থানীয় সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হল 'শত কন্ঠে উত্তম কুমার'- মহানায়ক অভিনীত চলচ্চিত্রে ব্যবহৃত তিনটি অসাধারণ সম্মেলক সঙ্গীত। অনবদ্য ও সুশৃংখল পরিবেশন। উত্তম কুমারের স্বকন্ঠে গাওয়া রবীন্দ্র সংগীত অসামান্য দক্ষতার সঙ্গে পরিবেশন করেন ঋতুকণা ভৌমিক। এরপর অনবদ্য ভঙ্গিমায় মহানায়ক অভিনীত চলচ্চিত্রে গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করলেন - পঙ্কজ শ্রীবাস্তব, শিখা পাল, দেবাশীষ চৌধুরী, সম্পদ মুখোপাধ্যায়, অঞ্জনা চট্টোপাধ্যায় , মিলি পান্ডা, ডোনা পাল মজুমদার, রুম্পা সিংহ, সোমা তালুকদার, তনুশ্রী মাল, অনন্যা মুখোপাধ্যায়, বাপি চট্টোপাধ্যায় প্রমূখ। ছিল দুর্গাপুর শ্রুতি রঙ্গম পরিবেশিত আবৃত্তির অনুষ্ঠান। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নৃত্য গুরু নির্মল নাগ, কবি অনিরুদ্ধ চৌধুরী, সহ সংগীত ও সংস্কৃতি মহলের উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠান-এর সুচারু সঞ্চালনায় ছিলেন সুমনা চৌধুরী।
মহানায়ক উত্তম কুমারের জন্মশত বর্ষ :
By Eaibanglai
-
September 06, 2026
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —