এই বাংলায় দক্ষিণ বাংলা

প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোর আবহ: দুর্গাপুরে বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিলি বিজেপির

By Eaibanglai - September 17, 2026
— Advertisement —
Advertisement
প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোর আবহ: দুর্গাপুরে বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিলি বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল বিজেপি। আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আগের দিন সন্ধ্যায় দুর্গাপুরের ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিতরণ করলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানোর বার্তা দিতেই এই বিশেষ উদ্যোগ বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন সন্ধ্যায় বিজেপি কর্মীরা দলবদ্ধভাবে ওই এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং বাসিন্দাদের হাতে মাটির প্রদীপ তুলে দেন। কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

এই বিষয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুচিস্মিতা পাণ্ডে জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে গোটা দেশজুড়ে একটি আলোর আবহ তৈরি করাই তাঁদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই প্রতিটি পরিবারে মাটির প্রদীপ পৌঁছে দেওয়া হচ্ছে। মোদির জন্মদিনে প্রদীপের আলোয় প্রতিটি ঘর তথা সমগ্র দেশ আলোকিত হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন দলীয় নেতৃত্ব।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement