এই বাংলায় দক্ষিণ বাংলা

বিনা হেলমেটে বাইক মিছিল, জরিমানা বিজেপি নেতাকে

By Eaibanglai - August 14, 2026
— Advertisement —
Advertisement
বিনা হেলমেটে বাইক মিছিল, জরিমানা বিজেপি নেতাকে

সংবাদদাতা,আসানসোলঃ-  ট্রাফিক আইন ভঙ্গের দায়ে শেষে আসানসোল ট্রাফিক পুলিশের দপ্তরে গিয়ে জরিমানা জমা দিয়ে এলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। আসানসোলের মহিশীলা এলাকায় বিনা হেলমেটে তাঁর মোটরবাইক চালানোর একটি ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার, আসানসোলের মহিশীলা এলাকায়  স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিজেপির তরফে তিরঙ্গা যাত্রা বা বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে কোনো সুরক্ষা হেলমেট ছাড়াই মোটরবাইক চালাতে দেখা যায়। রাজনৈতিক নেতার এই আইন লঙ্ঘনের বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে আসে ও তাকে জরিমানা করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়।

পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে আসানসোল ট্রাফিক পুলিশের কার্যালয়ে সশরীরে হাজির হন বিজেপি নেতা। সেখানে ট্রাফিক আইনের নিয়ম অনুযায়ী আইনভঙ্গের জন্য নির্ধারিত জরিমানার অর্থ জমা দেন তিনি।

এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, কর্মসূচিটি আকস্মিক হওয়ায় এবং তাড়াহুড়োর কারণে তিনি হেলমেট ছাড়াই মোটরবাইক নিয়ে মিছিলে বেরিয়ে পড়েছিলেন। তবে আইন সবার জন্য সমান,তাই আইন ভাঙার কারণে আমি নিজে গিয়ে জরিমানা দিয়েছি।" একই সাথে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আবেদন জানান, প্রত্যেকেই যেন রাস্তায় বাইক চালানোর সময় আবশ্যিক ও বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার করেন।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনই আইন ভেঙে নিজে থেকে পুলিশের কাছে গিয়ে জরিমানা দেওয়ার এই পদক্ষেপকে ইতিবাচক নাগরিক দায়িত্বের উদাহরণ হিসেবেও দেখছেন অনেকে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement