এই বাংলায় দক্ষিণ বাংলা

ভোটার তালিকা থেকে বাদ নাম দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

By Eaibanglai - September 16, 2026
— Advertisement —
Advertisement
ভোটার তালিকা থেকে বাদ নাম দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ- ভোটার তালিকা থেকে হাজার হাজার যোগ্য নাগরিকের নাম বাদ পড়া এবং নাম সংশোধন সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব হলো আসানসোল জেলা কংগ্রেস। আসন্ন আসানসোল পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া এই চরম অব্যবস্থার প্রতিবাদে গত মঙ্গলবার আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে এক জোরালো বিক্ষোভ কর্মসূচি পালন করে দলীয় নেতৃত্ব ও কর্মীরা। বিক্ষোভ সমাবেশ শেষে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে  একটি লিখিত স্মারকলিপি জমা দেয়।

কংগ্রেস নেতৃত্বের মূল অভিযোগ, আসানসোল পৌর নিগম এলাকার এক বিশাল সংখ্যক মানুষের নাম বর্তমান ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে বহু বৈধ নাগরিক আগামী নির্বাচনে তাঁদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম সংশোধন এবং এ সংক্রান্ত বিচারপ্রক্রিয়া ঝুলে থাকায় সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি করে দল।

আন্দোলনকারী কংগ্রেস নেতাদের বক্তব্য, "সামনেই পৌর নির্বাচন। অথচ  হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে রয়েছে। এটি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁদের আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে, সেগুলি দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।"  

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement