এই বাংলায় দক্ষিণ বাংলা

নেতাজিকে নিয়ে বিজেপি সাংসদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি

By Eaibanglai - August 14, 2026
— Advertisement —
Advertisement
নেতাজিকে নিয়ে বিজেপি সাংসদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর ও আসানসোল: নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। এই অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সরব হয়ে আন্দোলনে নেমেছে জাতীয় কংগ্রেস। এই ঘটনার জেরে শুক্রবার দুর্গাপুর ও আসানসোলের কুলটিতে পৃথকভাবে জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করে দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

এ দিন দুর্গাপুর ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্থানীয় দুর্গাপুর থানায় একটি বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে শামিল কংগ্রেস কর্মীরা বিজেপি সাংসদ অনন্ত মহারাজের তীব্র সমালোচনা করে স্লোগান দেন এবং তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন।

অন্যদিকে, আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কুলটি ব্লক কংগ্রেসের প্রতিনিধি দল সরাসরি কুলটি থানায় গিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তাঁর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়।

কংগ্রেস নেতৃত্ব জানান, নেতাজি সুভাষচন্দ্র বসু সমগ্র দেশের গর্ব এবং আবেগের স্থান। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ও আজাদ হিন্দ ফৌজের বীরত্বের ইতিহাস নিয়ে কোনো ধরনের আপত্তিকর বা কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের গৌরবময় ইতিহাস নিয়ে  কুরুচিকর মন্তব্য দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের চরম অপমান। এই ধৃষ্টতা কোটি কোটি ভারতবাসীর আবেগ, অনুভূতি এবং জাতীয়তাবাদে গভীর আঘাত হেনেছে।

কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে ওই বিজেপি সাংসদকে গ্রেফতার না করা হলে এবং দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ ধারণ করবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement