সঙ্গীতা চৌধুরীঃ- বর্তমান যুগের ডিপ্রেশন ভীষণভাবে বেড়ে গেছে। অল্পবয়সী ছেলে মেয়েদের মধ্যে বেড়ে উঠেছে আত্মহত্যা প্রবণ মানসিকতা। বাবা মা চিন্তায় অস্থির হয়ে যান ছেলে মেয়েকে কোন কিছু বললেই তারা কী করে বসবে! এর থেকে বাঁচার কি কোন উপায় নেই? একবার একজন ভক্ত এই প্রশ্নটি স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে করেছিলেন। একবার একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, ‘বিভিন্ন কারণে মারাত্মক ডিপ্রেশনে ভুগছি। প্রায়ই মনে আত্মহননের চিন্তা আসে। কিভাবে মুক্ত হতে পারি?’
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেছিলেন, “ ফোনে মেসেজ করে এর সমাধান হবে না। আপনাকে জানা ও কিছু প্রশ্নের উত্তর দরকার। সেজন্য আপনি চেনা কোনো অভিজ্ঞ মানুষ বা ডাক্তারের সাথে কথা বলুন সমস্যা নিয়ে। আগে আমরা ডিপ্রেশন নিয়ে আলোচনা করেছি। তবে সেটা preventive, কিন্তু আপনার ক্ষেত্রে curative কিছু প্রয়োজন। কোনো ডাক্তারকে দেখান। ঠিক হয়ে যাবেন।”



















