এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্নীতির অভিযোগ, পিপলস কো-অপারেটিভ ব্যাংকে অভিযান বিজেপির

By Eaibanglai - July 28, 2026 0
— Advertisement —
Advertisement
দুর্নীতির অভিযোগ, পিপলস কো-অপারেটিভ ব্যাংকে অভিযান বিজেপির

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর- দুর্নীতির অভিযোগে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানার পিপলস কো-অপারেটিভ ব্যাংক। চেয়ারম্যানকে ঘেরাও করে পদত্যাগের দাবিতে সরব হল বিজেপি। তাদের দাবি, বর্তমান কমিটিকে অবিলম্বে সরিয়ে দিয়ে নতুন নির্বাচন করতে হবে।  

বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যাংকের পরিচালন কমিটি একাধিক দুর্নীতিতে যুক্ত। ভোট লুট করে তৃণমূল ও সিপিএম ঘনিষ্ঠ ব্যক্তিরা পরিচালন কমিটির দখল নিয়েছে বলেও অভিযোগ তোলে গেরুয়া শিবির।

বিজেপির যুগ্ম সম্পাদক সুভাষ কয়াল এদিন বলেন, "রাজ্যের সরকার বদলেছে, কিন্তু এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিগ্রস্ত কমিটিগুলো বহাল রয়েছে। এর জন্য সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপির কর্মী-সমর্থকদের। আমরা চাই, দুর্নীতিগ্রস্ত কমিটি দ্রুত পদত্যাগ করুক। নতুন নির্বাচন হোক এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ভোট সম্পন্ন করা হোক।"

মঙ্গলবার দুপুরে আচমকাই দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে বিজেপির কর্মী-সমর্থকরা ব্যাংকের ভিতরে ঢুকে পড়েন। এরপর সরাসরি চেয়ারম্যান ললিত কুমার দাসের কক্ষে গিয়ে দ্রুত তাঁর পদত্যাগের দাবি জানিয়ে তুমুল বিক্ষোভ দেখায়। পরে ব্যাংকের বাইরে শুরু হয় স্লোগান, বিক্ষোভ ও প্রতিবাদ।  অন্যদিকে, চেয়ারম্যান ললিত কুমার দাস জানান, তিনি পদত্যাগ করতে রাজি আছেন। তবে কিছু নিয়ম-কানুন রয়েছে। সেই নিয়ম মেনেই তাকে সব কাজ করতে হবে।

যদিও বিজেপি দলীয় নেতৃত্ব এদিন চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার  আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দেয়। অবিলম্বে পদত্য়াগ না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছে বিজেপি।  

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement