এই বাংলায় দক্ষিণ বাংলা

তোলা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে মারধর, কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

By Eaibanglai - August 06, 2026
— Advertisement —
Advertisement
তোলা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে মারধর, কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তোলা না দেওয়ায় এক অ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে। অভিযুক্তের নাম হীরালাল বাউরি, যিনি দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।

আহত অ্যাম্বুলেন্স চালক মানিক ধীবরের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে জোরপূর্বক প্রতি মাসে ১০ হাজার টাকা করে মাসোহারা বা তোলা দিতে বাধ্য করা হতো। ভয়ের কারণে তিনি এতদিন অনলাইনের মাধ্যমে নিয়মিত সেই টাকা পাঠাতেন। সম্প্রতি তিনি এই টাকা দিতে অস্বীকার করায়, অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর মদ্যপ অবস্থায় তাঁর উপর চড়াও হন এবং রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইও তাঁকে বাঁচাতে পারবেন না বলে হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের ভয় দেখানো হয় বলে অভিযোগ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরি। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। 

ইতিমধ্যেই নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত অ্যাম্বুলেন্স চালক মানিক ধীবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement