এই বাংলায় দক্ষিণ বাংলা

শিল্পশহরে নতুন শিল্প নিয়ে বৈঠক শিল্পমন্ত্রীর

By Eaibanglai - July 30, 2026
— Advertisement —
Advertisement
শিল্পশহরে নতুন শিল্প নিয়ে  বৈঠক শিল্পমন্ত্রীর

 

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই  শিল্পে বিনিয়োগে জোর দেওয়া ও বাংলার শিল্পের দুর্দশা ঘোচানোর কথা জানিয়েছিল। সেই মতো শিল্পাঞ্চল দুর্গাপুরে নতুন শিল্প গড়ে তোলা নিয়ে পশ্চিম বর্ধমানের শিল্পপতি, উদ্যোগপতি ও নবীন উদ্যোক্তাদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে ওই বৈঠকে শিল্পমন্ত্রীর সঙ্গে যোগ দেন  শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা মিশ্র, পূর্ত মন্ত্রী অজয় পোদ্দার ও দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল ও প্রশাসনিক আধিকারিকরা।

জানা গেছে বৈঠকে দুই শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া কলকাখানা নিয়ে আলোচনা হয়েছে। সেগুলি পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।

এদিন শিল্পমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্পাঞ্চল দুর্গাপুরকে বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই দুর্গাপুরকে কেন্দ্র করে শিল্পপতি, উদ্যোগপতি ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। শুধু নতুন শিল্প নয়, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি পুনরুজ্জীবিত করতেও কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা চলছে।”

পূর্ত মন্ত্রী বলেন,  “বাংলা যখন ভারতের গুরু হবে, ভারত তখন ‘বিশ্বগুরু’ হবে। প্রধানমন্ত্রীর পথনির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গ সেভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছ।”

প্রসঙ্গত, রাজ্যের প্রয়াত  মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সময়কালে দুর্গাপুরকে জার্মানির রূঢ় অঞ্চলের সঙ্গে তুলনা করা হতো । কিন্তু বিগত বাম সরকার এবং তৃণমূল জমানায় দুর্গাপুরে সেভাবে শিল্পায়ন হয়নি বলে অভিযোগ। তবে গত বাজেটে কেন্দ্রীয় সরকার  দুর্গাপুরকে শিল্পের করিডর হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছে । রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা পেয়েছে । এবার দুর্গাপুর শিল্পাঞ্চল পুনরায় তার গরিমা ফিরে পাবে বলেই আশা করছে শিল্পাঞ্চলবাসী। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement