এই বাংলায়

প্রসূতিকে মারধর করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে

By Eaibanglai - January 14, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালে এক প্রসূতিকে মারধর করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। নির্যাতিতা ওই প্রসূতিকে গত সোমবার দুপুর ১১ টা নাগাদ নিয়ে আসা হয়েছিল বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ। প্রসব যন্ত্রণা নিয়ে আগত এ রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার সময় কর্তব্যরত এক মহিলা চিকিৎসক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নির্যাতিতা ওই প্রসূতির নাম আজমিরা খাতুন। বাঁকুড়া সদর থানার অন্তর্গত ভিগুরডিহি গ্রামের বাসিন্দা ওই প্রসূতি এদিনই অস্ত্রোপচার করে সন্তান প্রসব করেন। মঙ্গলবার সকালে মারধরের ঘটনা প্রকাশ্যে চলে আসায় শোরগোল পড়ে গিয়েছে শহরে। এদিনই নির্যাতিতার তরফে অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। যদিও এদিন হাসপাতালের এম এস ভিপির উপস্থিত না থাকায় যোগাযোগ করা যায়নি। বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন এই ঘটনার তদন্ত করব আমরা। প্রয়োজনে তদন্ত কমিটি তৈরি করা হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement