এই বাংলায় দক্ষিণ বাংলা

ব্যাঙ্ক প্রতারণা, দুর্গাপুর ও আসানসোলে শিল্পপতি ও তার আত্মীয়দের বাড়িতে ইডির হানা

By Eaibanglai - October 30, 2026
— Advertisement —
Advertisement
ব্যাঙ্ক প্রতারণা, দুর্গাপুর ও আসানসোলে শিল্পপতি ও তার আত্মীয়দের বাড়িতে ইডির হানা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- প্রায় ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ভোররাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা  কলকাতা, দুর্গাপুর এবং আসানসোলসহ মোট সাত থেকে আটটি নির্দিষ্ট ঠিকানায় একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছেন। এই অভিযানের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত বিশিষ্ট শিল্পপতি তথা 'জয় শ্রী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ'-এর মালিক অমিত ওরফে সোনু আগরওয়ালের বাসভবন। এছাড়া আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের বরাকরের হনুমান চড়াই এলাকায় সোনু আগরওয়ালের ভাই অনিল আগরওয়ালের বাড়িতেও সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। 

জানা গেছে, 'কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড'  নামে একটি সংস্থার আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে এই বিশাল অভিযান চালানো হচ্ছে। অভিযোগ, ঝাড়খণ্ডে একটি ৬৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার নাম করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল ওই সংস্থা। কিন্তু প্রকল্পের প্রকৃত কাজে সেই অর্থ ব্যবহার না করে, জালিয়াতির মাধ্যমে তা অন্য সহযোগী ভুয়ো সংস্থায় পাচার করে দেওয়া হয়। এমনকি ঋণের বিশাল অঙ্কের টাকা ব্যক্তিগত সম্পতি কেনা ও ব্যক্তিগত কাজেও ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরবর্তীকালে নামমাত্র টাকা রিকভারি দেখিয়ে সংস্থাটিকে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল-এর অধীনে দেউলিয়া বা লিকুইডেশন প্রক্রিয়ার দিকে ঠেলে দেওয়া হয়, যার পেছনেও বড়সড় কারচুপির গন্ধ পাচ্ছে ইডি।

এদিন ইডির আধিকারিকরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শিল্পাঞ্চলের দুই শিল্পপতির বাড়িতে অভিযান চালায়। তবে এই তল্লাশি অভিযানে কী কী নথি বা গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ইডির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement