eaibanglai
Homeএই বাংলায়৩রা মার্চ রং খেলবেন না ভুলেও!

৩রা মার্চ রং খেলবেন না ভুলেও!

সঙ্গীতা চৌধুরীঃ- ৩ রা মার্চ অর্থাৎ আগামীকাল দোল। কিন্তু এই দোল অনান্য বারের থেকে আলাদা, কারণ এই দোল অশুভ। এইদিন রং খেলা থেকে বিরত থাকুন। কারণ এই বছর দোলের দিন চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আর তাই আগামীকাল সকাল ছয়টা থেকেই সূতক কাল শুরু হয়ে যাচ্ছে। সূতক কাল অর্থাৎ গ্রহণ পূর্ববর্তী অশুভ সময়। তাই সকাল থেকে রং খেলবেন না, এমনকি গ্রহণ চলাকালীন ও রং খেলবেন না। গ্রহণ ছাড়লে রঙ খেলায় অংশগ্রহণ করবেন আর চন্দ্র গ্রহণ চলাকালীন গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র বেশি করে জপ করুন, দীক্ষা না হয়ে থাকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আগামীকাল দুপুর ৩ টে ৩০ থেকে সন্ধ্যা ৬ টা ৪৫ পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। গর্ভবতী মায়েরা সাবধানে থাকবেন ও সতর্কতা অবলম্বন করবেন…কালকের সময়টা অশুভ হলেও এই অশুভ সময়ে ভগবানের নাম করলে সব অশুভ শক্তির প্রকোপ থেমে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments