এই বাংলায় দক্ষিণ বাংলা

আন্দোলনের জন্য সিপিএমকে ধন্যবাদ দুর্গাপুরের বিজেপি বিধায়কের

By Eaibanglai - September 20, 2026
— Advertisement —
Advertisement
আন্দোলনের জন্য সিপিএমকে ধন্যবাদ দুর্গাপুরের বিজেপি বিধায়কের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শহরের বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে বামপন্থীদের অভিনব আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চলে রাজনৈতিক তরজার আবহ তৈরি হলো। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের জরাজীর্ণ ও খানাখন্দে ভরা রাস্তা মেরামতের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সিপিআই(এম)। আর সেই আন্দোলনের জেরেই এবার বাম নেতৃত্বকে প্রকাশ্যেই ধন্যবাদ জানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তবে সৌজন্য প্রকাশের পাশাপাশি বামেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

দুর্গাপুর নগর নিগমের নির্বাচন দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে শহরবাসীর ক্ষোভ ক্রমশ বাড়ছে। বিশেষত বর্ষার মরশুমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা ও বড় বড় গর্তে জল জমে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে গত কয়েকদিন ধরে অভিনব পদ্ধতিতে আন্দোলনে নেমেছে সিপিআই(এম)। কোথাও রাস্তার জমে থাকা জলে মাছের চারা ছেড়ে, আবার কোথাও রাস্তার কাদামাটিতে ধানের চারা রোপণ করে অভিনব উপায়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বাম কর্মী-সমর্থকেরা। বামেদের দাবি, বর্তমান পুর প্রশাসন ও রাজ্য সরকার শহরের এই পরিকাঠামো ঠিক করতে সম্পূর্ণ ব্যর্থ। আর সেই কারণেই বাধ্য হয়ে তাঁরা এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

আর এই প্রসঙ্গেই দুর্গাপুর পূর্বের বিধায়ক বলেন  “সিপিএমের এই আন্দোলনের পরেই আমাদের নজরে আসছে দুর্গাপুরের বিভিন্ন এলাকার রাস্তার সমস্যা। ফলে জেলাশাসক এবং মন্ত্রীকে বিষয়গুলি জানিয়ে রাস্তা সংস্কারের কাজ করানো সম্ভব হচ্ছে। সেই কারণেই সিপিএমের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। তবে  সিপিএমের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক। তাঁর দাবি, “ডায়নোসর আবার ফিরে আসতে পারে। সিপিআইএম আর নতুন করে বাংলায় ফিরে আসবে না।”

সব মিলিয়ে, রাস্তার গর্ত আর কাদামাটি নিয়ে শুরু হওয়া এই আন্দোলন এখন দুর্গাপুরের রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement