এই বাংলায় দক্ষিণ বাংলা

বেহাল রাস্তা, জমা জলে মাছ ছেড়ে দুর্গাপুরে সিপিআইএমের বিক্ষোভ

By Eaibanglai - September 15, 2026
— Advertisement —
Advertisement
বেহাল রাস্তা, জমা জলে মাছ ছেড়ে দুর্গাপুরে  সিপিআইএমের বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- পুজোর মুখে দুর্গাপুরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি করল সিপিআইএম। মঙ্গলবার সকালে দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের মোহনানন্দা ক্যান্সার হাসপাতালের সামনে রাস্তার জমা জলে জ্যান্ত মাছ ছেড়ে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকেরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তে বৃষ্টির জল জমে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। সিপিআইএম নেতৃত্বের দাবি, এই রাস্তার ওপরেই দুটি বড় হাসপাতাল রয়েছে। ফলে প্রতিদিন অসংখ্য মুমূর্ষু রোগী, তাঁদের পরিজন এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ঝাঁকুনির কারণে অসুস্থ রোগীদের অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে উঠছে।

আন্দোলনকারীদের দাবি, রাস্তা মেরামতের জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানো সত্ত্বেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। দুর্গাপুর নগর নিগম অবিলম্বে পুজোর আগে এই রাস্তা সংস্কার না করলে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement