এই বাংলায় দক্ষিণ বাংলা

গ্যাস কানেকশন আপডেটের নামে ৫৬,৬০০টাকার সাইবার প্রতারণা

By Eaibanglai - October 09, 2026
— Advertisement —
Advertisement
গ্যাস কানেকশন আপডেটের নামে ৫৬,৬০০টাকার সাইবার প্রতারণা

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ-  গ্যাস কানেকশন আপডেট করানোর নাম করে ফোন। তারপর সুকৌশলে কথার ফাঁদে ফেলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।  সাইবার প্রতারণার  শিকার দুর্গাপুরের বিধাননগরের এক বাসিন্দা। প্রতারকদের খপ্পরে পড়ে পরপর দু’টি লেনদেনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৫৬ হাজার ৬০০ টাকা খুইয়েছেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম সমীরণ বিশ্বাস। তিনি দুর্গাপুরের বিধাননগর সেক্টর টু -এ এলাকার বাসিন্দা। গত ৪ অক্টোবর সমীরণবাবুর মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে ওপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে গ্যাস এজেন্সির প্রতিনিধি পরিচয় দিয়ে গ্যাস কানেকশন আপডেট করার কথা বলে। অভিযোগ, অত্যন্ত চতুরতার সঙ্গে কথা বলে প্রথমে সমীরণবাবুর বিশ্বাস অর্জন করে প্রতারকরা। এরপরই কথার জালে জড়িয়ে তাঁর ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়।

এরপর সমীরণবাবুর মোবাইলে একের পর এক টাকা কেটে নেওয়ার মেসেজ আসতে শুরু করে। তাঁর কানাড়া ব্যাংকের  অ্যাকাউন্ট থেকে প্রথমে এক দফায় ৫৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ১ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়। সব মিলিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় ৫৬ হাজার ৬০০ টাকা।

অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে সমীরণবাবুর। আর্থিক প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি সময় নষ্ট না করে তড়িঘড়ি কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ যোগাযোগ করে বিষয়টি জানান। পাশাপাশি, জাতীয় সাইবার ক্রাইম পোর্টালেও ( অনলাইনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । আরও বড়সড় আর্থিক ক্ষতি এড়াতে ব্যাংকের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।

ইতিমধ্যেই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সমীরণ বিশ্বাস। উৎসবের মুখে এই আকস্মিক আর্থিক প্রতারণার ঘটনায় তীব্র উদ্বেগের মধ্যে রয়েছে সমীরণবাবু ও তাঁর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement