এই বাংলায় দক্ষিণ বাংলা

শিল্পনগরীতে আত্মপ্রকাশ করল আসানসোল-দুর্গাপুর পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

By Eaibanglai - September 19, 2026
— Advertisement —
Advertisement
শিল্পনগরীতে আত্মপ্রকাশ করল আসানসোল-দুর্গাপুর পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- শিল্পাঞ্চলে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার ও নিটোল করতে এক বড়সড় এবং প্রশংসনীয় পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুর শহরে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল সম্পূর্ণ মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। শহর ও তার সংলগ্ন এলাকায় নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সাহায্য পৌঁছে দিতেই এই বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে।

শনিবার দুর্গাপুরে আয়োজিত এই স্কোয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার সিং, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুই এবং ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং-সহ পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর মূল লক্ষ্য হলো রাস্তায় কোনো মহিলা হেনস্থার শিকার হলে বা জরুরি কোনো সমস্যায় পড়লে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এই বিশেষ নজরদারি দলের জন্য প্রাথমিকভাবে ৮টি অত্যাধুনিক গাড়ি বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে পরিস্থিতির গুরুত্ব বিচার করে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

শহরের যেকোনো প্রান্তে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে বা আকস্মিক বিপদে পড়লে অবিলম্বে পুলিশের জরুরি হেল্পলাইন নম্বর ১০০ অথবা ১১২-এ ফোন করে সাহায্য চাওয়া যাবে। খবর পাওয়া মাত্রই ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর বিশেষ মোবাইল ভ্যান  ঘটনাস্থলে পৌঁছে যাবে। পুলিশের এই অভিনব ও সময়োপযোগী উদ্যোগে শিল্পনগরীর মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত ও গতিশীল হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement