এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে খাদ্য সুরক্ষা দফতরের হানা: ফ্রিজ খুলতেই উদ্ধার পচা মিষ্টি ও বাসি তরকারি

By Eaibanglai - September 05, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে খাদ্য সুরক্ষা দফতরের হানা: ফ্রিজ খুলতেই উদ্ধার পচা মিষ্টি ও বাসি তরকারি

সংবাদদাতা,দুর্গাপুরঃ-  সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষায় শনিবার দুর্গাপুরে এক বড়সড় অভিযানে নামল জেলা খাদ্য সুরক্ষা দফতর। এদিন সকালে দুর্গাপুরের ভিরিঙ্গি থেকে বেনাচিতি এলাকা পর্যন্ত একাধিক হোটেল, মিষ্টির দোকান ও খাদ্যদ্রব্য বিক্রির প্রতিষ্ঠানে আচমকা হানা দেন দফতরের আধিকারিকরা। আর সেই অভিযানেই সামনে এল অত্যন্ত উদ্বেগজনক ও চাঞ্চল্যকর ছবি।

অভিযান চলাকালীন দোকানগুলির ফ্রিজ খুলতেই চোখ কপালে ওঠে আধিকারিকদের। একাধিক নামী-দামী দোকান থেকে উদ্ধার হয় দীর্ঘদিনের মজুত করা পচা-বাসি মিষ্টি, বাসি তরকারি এবং অত্যন্ত নিম্নমানের খাবার। ক্রেতাদের অজান্তেই এই সমস্ত অস্বাস্থ্যকর খাবার বিক্রির চেষ্টা চলছিল বলে অভিযোগ। আধিকারিকরা তৎক্ষণাৎ সেই সমস্ত নষ্ট খাবার বাজেয়াপ্ত করে নষ্ট করে ফেলার ব্যবস্থা করেন।

খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা সাফ জানিয়েছেন, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনো রকম আপস করা হবে না। এদিন প্রথমবার হওয়ায় দোকান মালিকদের কড়া সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, আগামী দিনে বাসি বা পচা খাবার মজুত রাখলে আইনি পদক্ষেপরও হুঁশিয়ারি দেওয়া হয়। সাধারণ মানুষের স্বার্থে দুর্গাপুরের অন্যান্য এলাকাতেও এই ধরণের ঝটিকা অভিযান জারি থাকবে বলে দফতরের তরফে জানানো হয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement